ঢাকাFriday , 14 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল

ডেস্ক রিপোর্ট
November 14, 2025 1:13 am
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতির উদ্দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।

#New_Classic_Event_Management

ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের পর বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাতেই গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সিদ্ধান্ত ও প্রতিক্রিয়া প্রকাশ করেন।

মির্জা ফখরুল জানান, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি পুনর্ব্যক্ত করেছেন এবং নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের কথাও ঘোষণা করেছেন।


বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি এই ঘোষণাকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। এছাড়া, ১৭ অক্টোবরের ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট আয়োজনের আহ্বান জানানো হয়। একইসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে দল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি