ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সরকারের ভেতরেই ভূত রয়েছে – রুহুল কবির রিজভী

রাজনীতি ডেস্ক
November 12, 2025 10:37 pm
Link Copied!

অন্তর্বর্তী সরকারের ভেতরেই ‘ভূত’ রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘জিয়াউর রহমান আর্কাইভ’-এর আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

#New_Classic_Event_Management

রিজভী বলেন, “সরকারের ভেতরেই ভূত আছে—এ বিষয়ে আমি নিশ্চিত। আমরা আগেও বারবার সতর্ক করেছি, কিন্তু দেখা গেছে, সরকার নিজস্ব শত্রুদের চিহ্নিত না করে বরং বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে। যদিও সবাই নয়, কিছু ব্যক্তি এই চক্রান্তের সঙ্গে জড়িত।”

তিনি আরও বলেন, “কিছু গণমাধ্যম নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি প্রচার করছে। প্রশ্ন হচ্ছে, এরা কারা? আমি সব মিডিয়ার কথা বলছি না, তবে যারা নিষিদ্ধ বা স্থগিত দলের সহিংস ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ড প্রচার করছে, তারা কি আইনের আওতায় আসবে না?”


বিএনপি নেতা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে, যাকে গণতন্ত্রকামী দলগুলো সমর্থন জানিয়েছে। অথচ নিষিদ্ধ দলের কর্মসূচি প্রচার করা হচ্ছে—এটি এক ধরনের ফ্যাসিবাদী ষড়যন্ত্র। শুধু ফ্যাসিবাদীরাই নয়, এ ষড়যন্ত্রে আরও অনেক শক্তি যুক্ত রয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন বিলম্বিত করার কারণেই আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থানের ইঙ্গিত পাচ্ছি। ‘১৩ তারিখ লকডাউন’—এই ঘোষণার পেছনে কারা, সেটা স্পষ্ট নয়। বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ হচ্ছে, আর টাকার কোনো অভাব নেই তাদের। দেশের বিভিন্ন ব্যাংক ও প্রকল্প থেকে লুট করা অর্থই এখন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে—বোমা বানানো থেকে শুরু করে গাড়িতে আগুন দেওয়া পর্যন্ত।”

রুহুল কবির রিজভী বলেন, “দুটি বিষয় এখন স্পষ্ট—প্রথমত, তাদের অমানবিক ও নিষ্ঠুর চরিত্র অনেক আগে থেকেই বিদ্যমান; দ্বিতীয়ত, তারা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজেদেরই সহিংসতা সৃষ্টি করে বিরোধীদের ওপর দোষ চাপিয়েছে। আমরা তখনই বলেছিলাম—এগুলো সরকারেরই কাজ, এবং তার প্রমাণও দিয়েছিলাম।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‘জিয়াউর রহমান আর্কাইভ’-এর সভাপতি সঞ্জয় দে রিপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি