ঢাকাFriday , 7 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

“সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, ঘি আমাদের লাগবেই” — ডা. তাহের

অনলাইন ডেস্ক
November 7, 2025 10:03 am
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, “সোজা আঙুলে ঘি না উঠলে আমরা আঙুল বাঁকা করব। ঘি আমাদের লাগবেই। প্রয়োজনে আবার জীবন দিতে প্রস্তুত আছি। জুলাইয়ের চেতনা মাটিতে লুটিয়ে পড়তে দেব না।”

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর পল্টনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘোষণা দেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি ও চলতি মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে।

ডা. তাহের বলেন, “সরকারের চালাকি আমরা ভালো করেই বুঝি। সোজা পথে সমাধান না এলে কঠোর পথে যেতে বাধ্য হব। আমাদের লক্ষ্য পূরণ হবেই, প্রয়োজনে জীবন দিয়েও জুলাইয়ের চেতনা রক্ষা করব।”


তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন প্রতিদিন যে পরিমাণ চাঁদাবাজি হয়, তাতেই গণভোট আয়োজন সম্ভব। কোনো ফাঁকিবাজি নয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া অপরিহার্য। সরকারকে বলব, আগে চাঁদাবাজি বন্ধ করুন, তারপর গণভোট আয়োজন করুন।”

ডা. তাহেরের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় সরকারের ভূমিকা হতে হবে নিরপেক্ষ রেফারি হিসেবে। তিনি জানান, “আমরা ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন করেছি। বিএনপিকেও আহ্বান জানাই, তারা যেন আলোচনার প্রক্রিয়ায় যুক্ত হয়।”

সমাবেশে তার বক্তব্যকে জুলাই চেতনার সংরক্ষণ ও গণতান্ত্রিক দাবিদাওয়া বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি