ঢাকাSaturday , 4 October 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা

Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যুব অধিকার পরিষদ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার গণঅধিকার পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

কমিটিতে মোঃ জাকিরুল ইসলামকে সভাপতি, মহিদুল ইসলাম (সাগর) কে সাধারণ সম্পাদক এবং মোঃ সেলিম মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ১ বছরের জন্য ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ লিটন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ রামু মিয়া।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান।
প্রধান আলোচক ছিলেন উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রামু মিয়া।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল মন্ডল।

বক্তারা বলেন, নতুন এই কমিটি তরুণ সমাজকে সংগঠিত করে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি