জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে ৩নং গুনারীতলা ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ মে শনিবার সন্ধ্যা ৭ টা উপজেলার গণঅধিকার পরিষদের অস্থায়ী জোনাইল বাজার কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণ আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী,উপজেলা কার্যকরী সদস্য আব্দুল মমিন ২নং কড়ইচুড়া ইউনিয়নের যুব অধিকারে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম মিয়া এবং উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা।
অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কমিটির সঞ্চালনায় করে উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব নুর ইসলাম। উক্ত সভায় মোঃ তাহারুল ইসলামকে আহ্বায়ক ও বিপ্লব হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, যা আগামী ৩ মাস সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
গণঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ। নতুন কমিটির প্রতি শুভকামনা ও সকলের সহযোগিতা কামনা করা হয়।