ঢাকাFriday , 5 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জামালপুরের কৃতী সন্তান আসলাম ইকবাল বাদলের চিরবিদায়

Link Copied!

বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসলাম ইকবাল বাদল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

#New_Classic_Event_Management

বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

দীর্ঘ প্রায় এক মাস ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।


বুধবার বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মা-বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

আসলাম ইকবাল বাদল ১৯৬৯ সালের ১২ ডিসেম্বর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি আজীবন অবিবাহিত ছিলেন। প্রায় ৩০ বছর ধরে তিনি দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

পেশাগত জীবনে তিনি দৈনিক সংবাদ, আলোকিত বাংলাদেশ, বাংলাদেশের আলো, পাক্ষিক আলফাসহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে দায়িত্ব পালন করেন। এছাড়া চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান স্বপ্নীল টেলিফিল্মেও কাজ করেছেন। মৃত্যুর আগে তিনি সাপ্তাহিক ছায়ালোক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি নানা সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য ছিলেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সহকারী চলচ্চিত্র পরিচালক সমিতি (সিডাব), ঢাকা সাব-এডিটরস কাউন্সিল, বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ফোরাম, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন কমিটি, ঢাকাস্থ জামালপুর সমিতি, সরিষাবাড়ী সমিতি এবং এসএসসি ’৮৪ ব্যাচের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি সামসুল আলম বলেন, আসলাম ইকবাল বাদল ছিলেন অত্যন্ত বিনয়ী, আন্তরিক ও সদালাপী একজন মানুষ। চলচ্চিত্র অঙ্গনের সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে সংগঠনটি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারালো।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রিন্স অ্যাডভারটাইজিং ও স্বপ্নীল টেলিফিল্মের স্বত্বাধিকারী আলহাজ আব্দুল লতিফ রেজা বলেন, ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে আসলাম ইকবাল বাদল ছিলেন সুপরিচিত ও জনপ্রিয় একজন মানুষ। তাঁর মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

তাঁর মৃত্যুতে সাংবাদিক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী, শুভানুধ্যায়ী এবং স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি