ঢাকাThursday , 4 June 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভুল লেনদেনের মাশুল জীবন দিয়ে দিলেন দিপু

Link Copied!

মোবাইল ব্যাংকিং সেবায় ভুল করে পাঠানো ২০ হাজার টাকা ফেরত আনতে যাওয়ার পথে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দিপু মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা উল্লাস নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

৩ জুন বুধবার সন্ধ্যায় জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের ভেলামারি এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিপু জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা এবং শহরে মুদি দোকান ও মোবাইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পরিবার ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঈদের দুই দিন আগে ভুলবশত দিপুর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২০ হাজার টাকা মাদারগঞ্জের এক ব্যক্তির নম্বরে চলে যায়। পরে ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরতের বিষয়ে সমঝোতা হয়। বুধবার সন্ধ্যায় বন্ধু উল্লাসকে নিয়ে মোটরসাইকেলে করে টাকা আনতে মাদারগঞ্জের উদ্দেশে রওনা দেন দিপু। পথে ভেলামারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিপুর মৃত্যু হয় এবং উল্লাস গুরুতর আহত হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা উল্লাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। উল্লাস ইসলামপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

নিহতের চাচা জাকিরুল ইসলাম জানান, মাগরিবের নামাজের সময় দিপু দোকানে বাবাকে রেখে টাকা ফেরত আনতে বের হন। কিন্তু পথে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়। দিপুর পরিবারে স্ত্রী ও একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করেছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক ট্রাকচালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। পরে নিহতের বাবার আবেদনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি