মাদারগঞ্জ উপজেলার বিশিষ্ট আলেম, সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওঃ করিমুজ্জামান (সুপার) বার্ধক্যজনিত কারণে বুধবার (৩০ জুলাই) রাত ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ও ডি এন বাংলা উপজেলা প্রতিনিধি মুহাম্মদ হামিদুর রহমানের শ্রদ্ধেয় পিতা।
মাওঃ করিমুজ্জামান জোনাইল ছাহাতরু রাইসিয়া দাখিল বালিকা মাদ্রাসার সাবেক সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মাদারগঞ্জ মাদ্রাসা শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং জোনাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ছিলেন। এছাড়া, জোনাইল বাজারের “আলহাজ্ব করিমুজ্জামান সুপার মার্কেট”-এর স্বত্বাধিকারী হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন এক গুণী ও সম্মানিত ব্যক্তি হিসেবে।
তার ইন্তেকালের খবরে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মুহাম্মদ হামিদুর রহমান বলেন, “আমার প্রিয় বাবা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করেন – আমিন।