ঢাকাThursday , 25 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে মাদারগঞ্জ মডেল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা থানার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির শাহ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা, উপজেলা বিএনপির সভাপতি মন্জুরুল কাদের বাবুল খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জের আমীর নূরুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, গণঅধিকার পরিষদের উপজেলা আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান, পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল বাবু, সেনাবাহিনীর ক্যাম্প প্রতিনিধি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।


সভায় জানানো হয়, এ বছর মাদারগঞ্জ উপজেলায় মোট ২৭টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজার সময় আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারিতে থাকবে, যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সভায় সকল ধর্ম-বর্ণ ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি