ঢাকাThursday , 4 September 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বাগেরহাটের মোংলায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় পৌর বিএনপির আয়োজনে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে বের হয়ে র‍্যালীটি পৌর শহর প্রদক্ষিণ করে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

#New_Classic_Event_Management

এতে নেতৃত্ব দেন বিএনপির পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদ আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন,যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর মো: আলাউদ্দিন, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম প্রমুখ।


দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে সকাল থেকে শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে জড়ো হতে থাকে পৌর বিএনপির নেতা-কর্মীরা। পরে বৃষ্টিতে ভিজে প্রতিষ্ঠাবার্ষিকীর এ র‌্যালিতে পৌর বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার খানেক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীরা দলের পতাকা ও ব্যানার হাতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দমন-নিপীড়ন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

সন্ধ্যায় শ্রমিক-কর্মচারী সংঘ মাঠে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এরপর রাতে সেখানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি