ঢাকাSaturday , 30 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ভিপি নুরের উপর হামলার নিন্দায় মাদারগঞ্জে তীব্র প্রতিবাদ

Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫টায় বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদের যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, জামালপুর-৩ আসনে এমপি প্রার্থী ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়া, যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, গুনারীতলা ইউনিয়নের আহ্বায়ক তাহেরুল ইসলাম, যুব অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলার সভাপতি জাকিরুল ইসলাম জাকির, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর এবং কবি নজরুল কলেজ শাখার সংস্কৃতি সম্পাদক সালমান।


বক্তারা বলেন, “ভিপি নুরের ওপর হামলা গণতন্ত্রে বিশ্বাসী মানুষের কণ্ঠরোধের একটি হীন চেষ্টা। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এর জবাব রাজপথেই দেবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সদস্য সচিব জিল্লুর রহমান। সমাবেশে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি