ঢাকাSaturday , 23 August 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জ গণঅধিকার পরিষদের ফুটবল আয়োজনে ট্রফি জিতল মডেল থানা

Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোনাইল উচ্চ বিদ্যালয় মাঠে ২২ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো প্রীতি ফাইনাল ফুটবল ম্যাচ।

#New_Classic_Event_Management

ম্যাচে মুখোমুখি হয় মাদারগঞ্জ মডেল থানা একাদশ ও জোনাইল বাজার একাদশ। নির্ধারিত সময় শেষে ২-২ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ৭-৬ গোল ব্যবধানে জয়লাভ করে মাদারগঞ্জ মডেল থানা একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ ইকবাল হোসেন, সভাপতি, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম তুহিন, সহ-সভাপতি, গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা; মোঃ রুবেল রানা, যুগ্ম আহ্বায়ক, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ শাখা ও সহ সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর,
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপেল মাহমুদ সিনিয়র যুগ্ম আহবায়ক, নজরুল ইসলাম জামালী সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আরোও উপস্থিত ছিলেন সেলিম মিয়া যুগ্ম আহবায়ক, বেলাল মিয়া যুগ্ম আহবায়ক, রবিন চৌধুরী যুগ্ম সদস্য সচিব গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা, মামুন আহবায়ক ছাত্র অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা।


সভাপতিত্ব করেন মুহাম্মদ হামিদুর রহমান, আহ্বায়ক, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা। সঞ্চালনায় ছিলেন জিল্লুর রহমান, সদস্য সচিব, গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি