বরিশাল আদালত কর্তৃক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে ৬ জুলাই রবিবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিশিল হয়েছে।
মিশিলটি নেতৃত্ব দেন মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান। উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম জামালী, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, সেলিম মিয়া, যুগ্ম সদস্য রবিন চৌধুরী ও আইয়ুব আলী।
এছাড়াও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, কবি নজরুল সরকারি কলেজের সাধারণ সম্পাদক সালমান, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম সাগর, মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুন মাহমুদসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিয়ন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ নেতৃত্ববৃন্দ।
বক্তারা বলেন, বরিশাল আদালতের এই নির্দেশ গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং বলেন, অন্যথায় দেশব্যাপী আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। বিক্ষোভ মিছিলটি বালিজুড়ী বাজার থেকে শুরু হয়ে মাদারগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা ট্রাক মার্কার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।