জামালপুর জেলার মাদারগঞ্জ মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ সাইফুল্লাহ সাইফ। তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে শনিবার (২৮ জুন) দুপুর ২টায় গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ থানায় গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ হামিদুর রহমান, সদস্য সচিব জিল্লুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম জামালী, যুগ্ম আহবায়ক সেলিম মিয়া, যুগ্ম সদস্য সচিব সাজেল মিয়া, যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির, জেলা ছাত্র অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মামুন মাহমুদসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন ওসি মোঃ সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে মাদারগঞ্জ থানায় আইন-শৃঙ্খলার উন্নয়ন ঘটবে এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
উল্লেখ্য, গণঅধিকার পরিষদ সবসময় শান্তি, ন্যায় ও জনসেবামূলক প্রশাসনের পক্ষে কাজ করে যাচ্ছে বলে জানান সংগঠনের নেতারা।