মাদারগঞ্জ আফতাব হুদা জ্জোহা সরকারি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ করেছে মাদারগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদল।
এছাড়াও, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য স্যালাইন ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়। এই উদ্যোগটি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।
মানবিক এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, এবং কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও জনগণের পাশে আছে এবং থাকবে। পরীক্ষার সময় একটু সহযোগিতাই বড় স্বস্তি এনে দিতে পারে।” এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবক মহল ইতিবাচক হিসেবে দেখছে এবং ছাত্রদলের এ ধরণের মানবিক কাজকে সাধুবাদ জানিয়েছে।