ঢাকাFriday , 20 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তারেক রহমানের সহধর্মিণীর জন্মবার্ষিকীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি।

#New_Classic_Event_Management

জামালপুর -৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল নির্দেশে এবং ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২০শে জুন শুক্রবার ৩ টায় ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পাশ দিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ছাত্রদল মাদারগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ফাহাদ হোসেন।

এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর এই মহৎ উদ্যোগে অংশ নেন। বক্তারা বলেন, “ডা. জোবায়দা রহমানের জন্মদিনে গাছ লাগিয়ে আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


এ কর্মসূচি এলাকার সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক বার্তা ছড়ায় এবং ছাত্রদলের সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি