ঢাকাTuesday , 17 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

DN BANGLA
June 17, 2025 10:10 am
Link Copied!

মাদারগঞ্জ চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৫ ইং সোমবার জোনাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মাদারগঞ্জ পৌরসভার কৃতিসন্তান জনাব আতিকুর রহমান আতিক।

উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এভার গ্রীন জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের নির্বাহী পরিচালক আজিজুর রহমান। অপরাপর আলোচনায় অংশ নেন চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর উপদেষ্টা ও চিকিৎসক ডা: শাহিনুর রহমান, আমিনুল ইসলাম মাস্টার, ডা: আব্দুল আলীম রঞ্জু ও আমানুল্লাহ তরফদার। আরও উপস্থিত ছিলেন এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের পরিচালক তারিকুল ইসলাম তারেক।


মেডিকেল ক্যাম্পটি সফল করতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শিবলুল হাসান মাস্টার, পরিচালক আল মামুন, ছাইদুর রহমান ও আল আমিন; নবীন শাখার প্রকাশনা ও সাহিত্য সম্পাদক সাজ্জাদ হোসেন; সহ-সাংগঠনিক সম্পাদক সিয়াম আহম্মেদ তন্ময় এবং কিশোর শাখার সাংগঠনিক সম্পাদক ফুয়াদ আহমদ।

মোট ১৬৫ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন মেডিকেল ক্যাম্পে।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুনর রশিদ ও এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক ও মাদারগঞ্জ উপজেলার কৃতিসন্তান অধ্যাপক জিল্লুর রহমান।এবং চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদের প্রবাসী শাখার নেতৃবৃন্দ।

অনাগত দিনগুলোতে মাদারগঞ্জ পৌরসভার সকল ওয়ার্ডে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন সামাজিক ও কল্যাণধর্মী কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এর সভাপতি আতিকুর রহমান আতিক। সভাপতি আতিকুর রহমান আতিক জানান, ভবিষ্যতেও মাদারগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি