ঢাকাSaturday , 31 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারের আন্তা ফুটবল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে

Link Copied!

ফুটবলপ্রেমীদের প্রত্যাশা পূরণে প্রথমবারের মতো নয়াবাড়ির আন্তায় আয়োজন করা হচ্ছে আন্তা ফুটবল টুর্নামেন্ট ২০২৫। আন্তা ফুটবল টুর্নামেন্টের সিজন ১- এর প্লেয়ার ড্রাফট ২৯ মে বৃহস্পতিবার সন্ধ্যায় বাহ্রা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন রেস্টুরেন্টে ব্যতিক্রমধর্মী ও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

ড্রাফট অনুষ্ঠানের সার্বিক নির্দেশনায় ছিলেন সমাজসেবক বেনজির আহমেদ ইমন। ড্রাফট অনুষ্ঠানের আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন নাঈম হোসেন ও তানভীর আহমেদ। সহযোগিতায় ছিলেন আলামিন খান, ইকবাল আহমেদ, সিদ্দিকুর রহমান, কাজী শাহীন, শেখ ফজর আলী ও শুকুর আলী আমির শিকদার। পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন দোহার উপজেলা ছাত্রদল নেতা হাসিবুল হাসান দিনার।

ড্রাফটে অংশগ্রহণ করে মোট ৮টি দল: ড্রীম হান্টার্স, আন্তা ফ্রেন্ডস ক্লাব, সিকদার টাইটানস, বাংলার মাটি প্রবাসী ফাউন্ডেশন, আন্তা ফ্রেন্ডস পাওয়ার, নয়াবাড়ি ব্রাদার্স, দোহারি এন্টারপ্রাইজ ও আন্তা রেড ড্রাগন্স।


সকল টিম মালিকদের উপস্থিতিতে ড্রাফট পর্বটি ছিল প্রাণবন্ত এবং রোমাঞ্চকর। ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া দুই খেলোয়াড়কে ঘিরে-গোলকিপার ফাহিম এবং ডিফেন্ডার সিয়াম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি