ঢাকাThursday , 29 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জামালপুরে ছাত্র আন্দোলনের সদস্যের ওপর হামলার চেষ্টা

DN BANGLA
May 29, 2025 7:35 pm
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আরিফুল ইসলামের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

জানা গেছে, একটি জমি সংক্রান্ত সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সংবাদে প্রকাশিত বক্তব্য একটি পক্ষের বিপক্ষে যাওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পক্ষের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়া হয়। এই ধরনের পোস্টের প্রতিবাদ করেন আরিফুল ইসলাম। তার এই প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে একদল ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। একপর্যায়ে তেঘরিয়া বাজারে তার ওপর সরাসরি হামলার চেষ্টা চালানো হয়।

ঘটনার পর আরিফুল ইসলাম মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এ ঘটনার সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছেন, যাদের পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।


এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি