ঢাকাThursday , 22 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে যুবদলের প্রস্তুতি সভা

Link Copied!

কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক মো. সাইদুর রহমান বলেছেন, শত কষ্ট ও নির্যাতন সহ্য করেও শেরপুর জেলা যুবদল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় একটি সক্রিয় অবস্থানে ছিল। আজ বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

#New_Classic_Event_Management

তিনি বলেন, আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যারা মনে করে বাংলাদেশের তরুণ ও যুবসমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ-তাদেরকে দেখিয়ে দিতে চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ একত্রিত রয়েছে। তারই ধারাবাহিকতায় শেরপুর জেলা যুবদল আগামী সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।

শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন।


এসময় জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আগত নেতৃবৃন্দ সমাবেশ সফল করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি