ঢাকাTuesday , 20 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আম পারা কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

Link Copied!

নাটোরে লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (২০ মে) উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর ফকির চাঁদ বৈষব গোঁসাইয়ের আশ্রম এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণপুর শ্রী শ্রী ফকির চাঁদ বৈষব গোঁসাই আশ্রম দখল নিয়ে দুড়দুড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাসির (৩৫) ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মিল্টনের (৩৫) বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পাড়তে গেলে মিল্টন বাধা দেন।


এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জের ধরে মিল্টনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ঘটনাস্থলে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। গুলির শব্দে আশপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি