ঢাকাWednesday , 7 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

রাজশাহীর দুর্গাপুরে মাদকসহ গ্রেপ্তার তিন

Link Copied!

রাজশাহীর দুর্গাপুর থানার পুলিশ এক ডিলার এবং দুই গাঁজা সেবনকারীকে গ্রেপ্তার করেছে। বুধবার (৭ মে) বিকেলে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী গোলাম রাব্বি (২৯), ব্যবহারকারী শাহান আলী (৩২) এবং শাহান উদ্দিন (৩৫) নামে আরেকজন।

#New_Classic_Event_Management

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গোলাম রাব্বি ওই এলাকার একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ রাব্বির বাড়িতে অভিযান চালায়।

এ সময় মাদক ব্যবসায়ী রাব্বি এবং দুই সেবনকারীকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি