ঢাকাThursday , 1 January 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঝলমলিয়া বাজারে বালুর ট্রাকের দুর্ঘটনায় চার জনের মৃত্যু

Link Copied!

রাজশাহীতে বালু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে গেলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া (জল মলিয়া) বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাজার এলাকায় স্থানীয় মানুষ ভিড় করেন।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছায়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি বাজারের ভেতরে ঢুকে এই দুর্ঘটনা ঘটায়। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়।


ফায়ার সার্ভিসের তথ্যমতে, দুর্ঘটনায় চারজন নিহত এবং একজন আহত হয়েছেন।

রাজশাহী জেলা পুলিশ জানায়, রাজশাহী থেকে নাটোরের দিকে যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুঠিয়ার ঝলমলিয়া এলাকার কলার হাটে ঢুকে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি