ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

‘মকবুল চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’

ডেস্ক রিপোর্ট
December 3, 2023 10:58 pm
Link Copied!

‘পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না’ বলে হুমকি দিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ।

#New_Classic_Event_Management

শনিবার চাটমোহর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে এক পথসভায় তিনি এই হুমকি দেন। তাঁর এমন বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর অংশগ্রহণে চাটমোহর পৌর সদরে নৌকার পক্ষে একটি মিছিল বের হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভায় বক্তব্য দেন সবুজ। বক্তব্যে তিনি বলেন, ‘মকবুল চাচা (আওয়ামী লীগ মনোনীত প্রার্থী) ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কোনো ছাত্রনেতা যদি নৌকার বিপক্ষে অবস্থান করে, তাহলে আমরা তাকে ছাত্রলীগে থাকতে দেব না। শুধু ছাত্রলীগ কেন, ভবিষ্যতে যুবলীগ, আওয়ামী লীগ কোনো সংগঠনে আমরা জায়গা দেব না।’


বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সবুজ বলেন, পাবনা-৩ আসনে নৌকার পক্ষে আনন্দ মিছিল করেছি। সেখানে পথসভায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা তাদের উদ্দেশে এসব বলেছি। কারণ তারা বিদ্রোহী প্রার্থী।

নির্বাচনী প্রচারণা শুরুর আগে সভা, সমাবেশ বা মিছিল করা ও এমন হুমকিমূলক বক্তব্য দিতে পারেন কিনা, জানতে চাইলে ‘বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয়’ বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর আগেই প্রকাশ্যে মিছিল ও পথসভা করে বক্তব্য দেওয়া, অন্য প্রার্থীদের উদ্দেশে হুমকি দেওয়া আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে আমি গতকাল রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।

ছাত্রলীগ নেতার বক্তব্যের বিষয়ে কথা বলার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান এবং চাটমোহর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও তাদের সাড়া মেলেনি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি