ঢাকাFriday , 20 February 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

শহীদদের স্মরণে রাজশাহীতে দুদিনব্যাপী বইমেলা

ডেস্ক রিপোর্ট
February 20, 2026 9:35 pm
Link Copied!

রাজশাহীতে দুদিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। ২০ই ফেব্রুয়ারি শুক্রবার নগরীর বাটার মোড়ে ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’-এর আয়োজনে এই বইমেলা উদ্বোধন করা হয়।

#New_Classic_Event_Management

মেলার আয়োজকরা জানান, মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এই আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী বই, কবিতা এবং আড্ডার মাধ্যমে মেলাটি উদযাপন করা হবে। এতে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকের বইয়ের পাশাপাশি সারা দেশের বিভিন্ন লেখক ও প্রকাশকের বই এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হচ্ছে।

বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। উদ্বোধনকালে ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’-এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি