ঢাকাSunday , 4 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার উপজেলার আ. লীগ নেতা নুরুল হক বেপারী গ্রেফতার

Link Copied!

ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল হক বেপারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূরুল হক বেপারী উপজেলার নারিশা পশ্চিমচর লঞ্চঘাট এলাকার বান্দু বেপারীর ছেলে।

#New_Classic_Event_Management

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল রবিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


তিনি আরও জানান ‘ছাত্র-জনতার আন্দোলন দমনে ভুমিকা রাখায় নূরুল হক বেপারীর বিরুদ্ধে দোহার থানায় ও রাজধানীতেও মামলা রয়েছে। ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি