ঢাকাMonday , 21 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

জোনাইল বাজারে ফুটপাত দখল ও ড্রেনেজ সমস্যায় চরম জনদুর্ভোগ

Link Copied!

মাদারগঞ্জ উপজেলার জোনাইল বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোর কারণে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থায় মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ফুটপাত ও রাস্তার ওপর দোকান বসানোয় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ২০ এপ্রিল সন্ধ্যার পর ৭০ বছর বয়সী ইমান আলী ড্রেনে পড়ে আহত হয়ে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

#New_Classic_Event_Management

স্থানীয়রা অভিযোগ করেছেন, বাজারের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর ফলে ড্রেনের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যা ড্রেনের স্ল্যাব ভেঙে পড়ার কারণ হচ্ছে। এতে বৃষ্টির পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে এবং বাজার এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছে
লিয়াকত আলী সাবেক কমিশনার বলেন, “ড্রেন নির্মাণসহ একটু উঁচু করে রাস্তাটির প্রতিদিন ট্রাকের গাড়ী করে আলু সহ কাঁচা মাল আনা-নেওয়া করে, বারেবার ভেঙ্গে যায়, এটি সংস্কার করা হলে ভালো হবে। মাদারগঞ্জ পৌরসভা সচিব জুলহাস উদ্দিন বলেন, এ ব্যাপারে পৌর ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করব।

এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে ড্রেনেজ ব্যবস্থা পুনঃস্থাপন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি