মাদারগঞ্জের বিশিষ্ট সাংবাদিক, দলিল লেখক ও পশু চিকিৎসক একে আজাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি “প্রথম আলো” পত্রিকার সাবেক মাদারগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন রোগে আক্রান্তে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ এপ্রিল ২০২৫) বিকাল ৫টা ২০ মিনিটে জামালপুর এম এ রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার সকাল ১০টায় মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একে আজাদের মৃত্যুতে স্থানীয় সাংবাদিক সমাজ ও রাজনৈতিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।