ঢাকাTuesday , 8 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে মাদারগঞ্জে সমাবেশ

Link Copied!

মাদারগঞ্জ উপজেলায় গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ৭ এপ্রিল সোমবার ১১:০০ টায় বালিজুড়ী বাজার শহীদ মিনারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দসহ হাজারো মানুষ অংশগ্রহণ করে এবং ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, গাজার নির্দোষ মানুষদের ওপর ইসরাইলি বাহিনীর হামলা মানবতার বিরুদ্ধে এক অপূরণীয় অপরাধ। বিশ্ববাসীকে এ নৃশংসতা বন্ধ করতে হবে।

এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে এবং ইসরাইলের বিরুদ্ধে আওয়াজ তুলে প্রতিবাদ জানায়। তাদের দাবি, ইসরাইলের নৃশংসতা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

সমাবেশে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর মাওলানা নুরুল হক, মাদারগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, ইসলামী আন্দোলনের উপজেলা আমীর মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর আমীর আতিকুর রহমান সেলিম, মাদারগঞ্জ হেফাজত ইসলাম সহ সভাপতি মাওলানা নুরুল হক, মাদারগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদে যুগ্ম সদস্য সচিব রবিন চৌধুরী, মাদারগঞ্জ জাতীয় নাগরিক পার্টি লেমন, মাহবুব আলম খোরশেদ, আরিফুল সহ বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতারা এবং সাধারণ জনগণ। এই প্রতিবাদ কর্মসূচি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সমর্থন পায় এবং ফিলিস্তিনের জনগণের জন্য একসাথে দাঁড়ানোর সংকল্প ব্যক্ত করা হয়।

বক্তারা ফিলিস্তিনের জনগণের স্বাধীনতা ও নিরাপত্তার পক্ষে সংহতি প্রদর্শন করে, নৃশংসতা বন্ধের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি