ঢাকাWednesday , 21 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তাড়াইলে সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন

DN BANGLA
May 21, 2025 5:48 pm
Link Copied!

কিশোরগঞ্জের তাড়াইলে সন্ত্রাসীদের হামলা ও লুটপাটের প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।মঙ্গলবার (২০মে ২০২৫) বিকাল ৫ ঘটিকায় উপজেলার ৪ নং জাওয়ার ইউনিয়নের গরুর হাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

এলাকাবাসী জানান,জাওয়ার বাজারের মুদি দোকানী মালু মিয়ার দোকানে হামলা চালিয়ে মালো মিয়াকে আহত করে এবং দোকানের রক্ষিত নগদ টাকা সহ অন্যান্য মালামাল নিয়ে যায় এবং দোকান ভাঙচুর চালায়। এ ব্যাপারে মালু মিয়া বাদি হয়ে ৭ জনের নামসহ অজ্ঞাত আরো ১০-১২ জন আসামি করে তাড়াইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। আসামিগন হলেন,একই গ্রামের হাজী আবুল হাসেম ভূঁইয়া ওরফে আবু চান ভূঁইয়ার ২ ছেলে মোশারফ হোসেন,আসাদ মিয়া।হাজী আব্দুস সোবহন ভূইয়ার ছেলে কামরুল ভূইয়া।মৃত আব্দুল হেকিম ভূঁইয়ার ছেলে রহিম ভূঁইয়া। ফেরদৌস ভুঁইয়ার ছেলে রুহুল আমিন। আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে আরিফ এবং কুতুব আলী ভূঁইয়ার ছেলে তারেক ভূঁইয়া।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ১৮ মে রবিবার একই ইউনিয়নের পূর্ব যাওয়ার গ্রামের কতিপয় ব্যক্তি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই জের ধরে একই দিন রাত ৯ টায় উভয়পক্ষ গণ জাওয়ার বাজারের মৃত আব্দুর রহমানের ছেলে মুদি দোকানী মালু মিয়ার দোকানে ঝগড়ায় লিপ্ত হয়। মুদি দোকানী মালু মিয়া নিজ দোকানের বাহিরে গিয়ে কথা বলার জন্য অনুরোধ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে আসামিগণ মালু মিয়ার উপরে হামলা চালায়।


আহত মালু মিয়ার ডাক চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এক ঘটনায় এলাকার লোকজন সন্ত্রাসীদের কঠিন বিচারের আওতায় আনার জন্য মানববন্ধন করেন।

এ ব্যাপারে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি অভিযোগ হাতে পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি