ঢাকাSaturday , 5 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

তাড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

Link Copied!

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব তাড়াইল (ইউস্যাট) এর আয়োজনে কিশোরগঞ্জের তাড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব তাড়াইল (ইউসেটের) সভাপতি ইয়াসিন আরাফাত এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সার্বিক সহযোগিতায় তাড়াইল উপজেলার ১২০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা যারা নিজ নিজ কর্মক্ষেত্রে সুনাম অক্ষুণ্ন রেখে সাফল্যের স্বাক্ষর রেখেছেন সেইসব গুণীজনদের মধ্যে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটির একাডেমিক অ্যাডভাইজর প্রফেসর ইয়ারুল কবীর (পিএইচডি)।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য অধিদপ্তরের হসপিটাল ম্যানেজমেন্ট সার্ভিসেস এর লাইন ডাইরেক্টর ডা.মো. জয়নাল আবেদীন টিটো,নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ফেরদৌস ওয়াহিদ,তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম,ভাইস প্রেসিডেন্ট ফিনান্স এন্ড একাউন্টস (এফসিএ) হাবিবুর রহমান,এবি ফ্যাশন এর সত্বাধিকারী সিআইপি সানাউল হক বাবুল,জনপ্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব আবু হানিফ টিপু,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারি অধ্যাপক আল-ফাহাদ ভূঁইয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আক্তার আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সারওয়ার হোসেন লিটন,ভাইস চেয়ারম্যান সামির হোসেন সাকি।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সম্রাট জহিরুল ইসলাম ভূঁইয়া জীবন,কিশোরগঞ্জ জেলা ও দায়রা আদালতের এডভোকেট ফরিদ উদ্দিন আহম্মেদ সুমন, বিসিএস (সাধারণ শিক্ষা) প্রভাষক নয়ন মিয়া,নরসিংদী জেলা ভেটেরিনারি সার্জন ডা.আনোয়ার হোসেন প্রমুখ।


ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব তাড়াইল (ইউস্যাটের) সাবেক সভাপতি মো. আশরাফুল হক বাবন ইউসেটের আজকের এই অবস্থান এবং ১৫ বছরের এই পথ চলা নিয়ে কথা বলতে গিয়ে প্রসঙ্গক্রমে বলেন, ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যায়নরত এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ সুমন ও হাবিবুর রহমান এফসিএ-সহ মাত্র চারজন বন্ধুর দূরদর্শীতা এবং সাহসী উদ্যোগে ইউসেটের যাত্রা শুরু হয়।

দীর্ঘ ১৫ বছর ধরে তাড়াইল উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসএসসি-এইচএসসি, সদ্য বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ পরবর্তীতে উচ্চ শিক্ষার পথ সুগম করা এবং আর্থিক সমস্যাসহ যাবতীয় সহযোগীতা করে আসছে ইউস্যাট।বর্তমানে ইউস্যাট একটি বিশাল পরিবার।

উপস্থিত শিক্ষার্থীদের মাঝে নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখা অতিথিগণ নিজ নিজ বক্তব্যে দুঃখ-বেদনা এবং সাফল্য প্রকাশ করেন এবং এলাকার শিক্ষার্থীদের যেকোনও প্রয়োজনে যোগাযোগ করার জন্য উপদেশ দেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি