ঢাকাTuesday , 17 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের প্রত্যাশায় আব্দুস সোবহানের পাশে বালিকান্দীবাসী

Link Copied!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নম্বর কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সোবহানের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বৃহত্তর বালিকান্দী গ্রামের উত্তর হাটিতে ফয়জুল হকের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশি ব্যক্তি মো. সার্জন মিয়ার সভাপতিত্বে এবং কলকলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি রোকন মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সোবহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু।


এ ছাড়া বক্তব্য দেন সমাজসেবক মো. ছমির উদ্দিন, জবর আলী, শিক্ষানুরাগী মো. ফয়জুল হক, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস ছালাম ও হুমায়ূন কবির, বিএনপি নেতা ও সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া জিতু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম লেবু, এ সাদেক ইন্টারন্যাশনাল একাডেমির শিক্ষক রিপন আহমেদ, সিলেট মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদ জুনেদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজুল হক, বজলুল হক, আব্দুস ছত্তার ও সমুজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. রিমন হোসেন। এ সময় বৃহত্তর বালিকান্দী গ্রামের মুরুব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে বৃহত্তর বালিকান্দী গ্রামসহ কলকলিয়া ইউনিয়নের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তাঁরা মো. আব্দুস সোবহানকে একজন স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, দক্ষ সংগঠক ও পরোপকারী ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁর চেয়ারম্যান পদে প্রার্থিতায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তাঁকে নির্বাচনে সার্বিক সহযোগিতা করে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, আব্দুস সোবহান চেয়ারম্যান নির্বাচিত হলে বৃহত্তর বালিকান্দীসহ পুরো ইউনিয়নের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তাঁরা আশাবাদী।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুস সোবহান বলেন, ‘অর্থ ও আধিপত্য দিয়ে নয়, ভালোবাসা ও উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করাই আমার মূল লক্ষ্য। জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি জনসাধারণের শাসক নয়, সেবক হতে চাই।’

তিনি আরও বলেন, একটি উন্নত, আধুনিক ও মডেল কলকলিয়া ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে তিনি গ্রামবাসীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি