ঢাকাTuesday , 3 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সৌদি রুটে ফ্লাইট চলাচলে অস্থিরতা – দুর্ভোগে বাংলাদেশিরা

Link Copied!

সরাসরি ৯৪ ও ট্রানজিট ৭৭টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত; ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু করছে বিমান

#New_Classic_Event_Management

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭১টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


বেবিচকের তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট রয়েছে ৯৪টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২১টি এবং রিয়াদ এয়ারের ১৮টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের সংখ্যা ৭৭টি। এর মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট রয়েছে।

হুতিদের হামলার প্রভাবে ফ্লাইটে বিধিনিষেধ

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সরাসরি ফ্লাইটের পাশাপাশি বিভিন্ন দেশের বিমানবন্দর হয়ে চলাচলকারী ট্রানজিট ফ্লাইটও ব্যাহত হচ্ছে।

৭ নভেম্বর থেকে চালু হচ্ছে ঢাকা-দাম্মাম ফ্লাইট

ফ্লাইট চলাচলে বিঘ্নের মধ্যে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট পরিচালনা নিয়েও নতুন সিদ্ধান্ত জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান জানিয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু করা হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।

তবে পর্যাপ্ত যাত্রী চাহিদা না থাকায় ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এদিকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিজ নিজ টিকিটের তথ্যসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংশ্লিষ্ট বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বিপুলসংখ্যক যাত্রীর ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে সৌদি আরবগামী প্রবাসী কর্মী, ছুটিতে দেশে আসা প্রবাসী এবং ট্রানজিট যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি