জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (শনিবার) ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহন বিনা টোলে চলাচল করতে পারবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহনের জন্য নির্ধারিত ছয় ঘণ্টা টোল ফ্রি সুবিধা কার্যকর থাকবে।
এর ফলে শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের চালকদের কোনো টোল পরিশোধ করতে হবে না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ যানবাহন ব্যবহারকারীদের সুবিধার্থে এ বিশেষ টোল ফ্রি ব্যবস্থা চালু করা হচ্ছে।
