ঢাকাThursday , 24 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে মহিলা দলের বিক্ষোভ

Link Copied!

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতা ও পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা জেলা মহিলা দল। এ সময় ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলার সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।


সমাবেশে শামীমা রাহিম শীলা বলেন, ‘আপা আপা বলে কোনো লাভ নাই। কেউ ষড়যন্ত্র করে দেশের পরিস্থিতি নষ্ট করতে পারবে না। দেশ এখন খুব সুন্দরভাবে চলছে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতা ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। ‘ইনশাআল্লাহ আমরা সতেরো বছর মাঠে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো। যত রকমের ষড়যন্ত্রই হোক না কেন, আমরা তার মোকাবিলা করবো,’ বলেন তিনি।

সমাবেশে ঢাকা জেলা মহিলা দলের নেতা-কর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপির নেতা-কর্মীরা রাজপথে সতর্ক থাকবেন। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতার চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

একই সঙ্গে নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি