ঢাকাFriday , 18 September 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশের অভিযানে নয় গ্রেপ্তার

Link Copied!

ঢাকার দোহার থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

#New_Classic_Event_Management

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেনের সহযোগিতায় দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকরের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে দোহার থানা এলাকায় এসআই হামিদুর রহমান, এসআই শহিদুল ইসলাম, এসআই আতাউর রহমান ও এসআই পলাশ কুমার দাসসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নবাবগঞ্জ উপজেলার নয়ানগর এলাকার আনমুন (২২), একই এলাকার আব্দুর রহমান ওরফে সিয়াম (১৯), দোহার উপজেলার কুতুবপুর এলাকার মো. মিঠুন মোল্লা (৩৫), চর কুশাই এলাকার মো. রকিবুল ইসলাম ওরফে রাকিব (২৩), মাহিম বেপারী (২০), শেখ ফারুক (৩৪), মো. শহিদ বেপারী (৫২), নবাবগঞ্জ উপজেলার মরিচপট্রি এলাকার মো. সুইম হোসেন (২৮) এবং মো. ফয়সাল হোসেন (১৯)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি