ঢাকার নবাবগঞ্জের সমসাবাদে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা।
আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় সমসাবাদ গান্ধীর মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টের আয়োজক সমসাবাদ নবীন সংঘ। ফাইনালে মুখোমুখি হবে ইকরাশী তরুণ সংঘ, দোহার ও গালিমপুর শাহাবাদ নবীন স্পোটিং ক্লাব, নবাবগঞ্জ। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলই মাঠে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের প্রত্যাশা নিয়ে লড়াই করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য থাকবে বিশেষ পুরস্কার। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চাকে এগিয়ে নেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
ফাইনাল খেলায় এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আয়োজনে: সমসাবাদ নবীন সংঘ, সমসাবাদ, নবাবগঞ্জ, ঢাকা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।