ঢাকাSaturday , 31 October 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Link Copied!

বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঁশতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

#New_Classic_Event_Management

গ্রেপ্তার আসামির নাম মো. কুতুব উদ্দিন গাজী (৩৮)। তিনি মোংলা উপজেলার বাঁশতলা গ্রামের হাকিম গাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়রা থানার মামলা নম্বর ০৬(১১)১৭-এর আসামি কুতুব উদ্দিন গাজীকে খুলনার বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ১৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।


আদালতের রায়ের পর থেকেই গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

এসআই মো. আবু হানিফা কামালের নেতৃত্বে পুলিশের দলটি শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মোংলা থানা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আমার দেশকে বলেন, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। গ্রেপ্তার আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের ঘটনায় মোংলা থানা পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি