ঢাকাSaturday , 5 June 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আইসিসি ওয়ানডে ব্যাটসম্যান র‍্যাঙ্কিং ২০২১ এ ২ ধাপ এগিয়ে গেল মাহমুদউল্লাহ

Link Copied!

আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারের মত ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশী ক্রিকেটারদের র্যাংকিংয়ে দারুণ উন্নতি হয়েছে। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। সেই সাথে সিরিজ শেষে রেংকিং এ দারুণ উন্নতি করেছেন। মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ।

#New_Classic_Event_Management

মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৮৬ রানের জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৮৯ রানে। কিন্তু মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি করায় তাদের র‌্যাংকিং আরেকটু এগিয়েছে।

প্রথম দুই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ২ ধাপ এগিয়েছিলেন, সমান লাফ দিয়েছেন তৃতীয় ম্যাচের পর। ছয় নম্বরে নেমে তিনি ৬৩ বলে করেন ৫৩ রান, ব্যাটসম্যান র‌্যাংকিংয়ে তিনি এখন ৩৬তম।


পাঁচ নম্বরে ব্যাট করা মোসাদ্দেকের ইনিংস ছিল ৭২ বলে ৫১ রানের। তিনি ১২ ধাপ এগিয়েছেন। এখন তিনি ১১৩ নম্বর র‌্যাংকিংধারী ব্যাটসম্যান। শ্রীলঙ্কাকে কঠিন পরীক্ষা নেন তাসকিন ৪৬ রানে ৪ উইকেট নিয়ে। মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে নামা এই ডানহাতি পেসার বোলার র‌্যাংকিংয়ে ১২ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৮৮ নম্বরে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি