আল-ইমরান, (ঢাকা প্রতিনিধি) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বারের মত ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশী ক্রিকেটারদের র্যাংকিংয়ে দারুণ উন্নতি হয়েছে। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। সেই সাথে সিরিজ শেষে রেংকিং এ দারুণ উন্নতি করেছেন। মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ।
মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ২৮৬ রানের জবাবে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৮৯ রানে। কিন্তু মোসাদ্দেক ও মাহমুদউল্লাহ হাফ সেঞ্চুরি করায় তাদের র্যাংকিং আরেকটু এগিয়েছে।
প্রথম দুই ম্যাচ শেষে মাহমুদউল্লাহ ২ ধাপ এগিয়েছিলেন, সমান লাফ দিয়েছেন তৃতীয় ম্যাচের পর। ছয় নম্বরে নেমে তিনি ৬৩ বলে করেন ৫৩ রান, ব্যাটসম্যান র্যাংকিংয়ে তিনি এখন ৩৬তম।
পাঁচ নম্বরে ব্যাট করা মোসাদ্দেকের ইনিংস ছিল ৭২ বলে ৫১ রানের। তিনি ১২ ধাপ এগিয়েছেন। এখন তিনি ১১৩ নম্বর র্যাংকিংধারী ব্যাটসম্যান। শ্রীলঙ্কাকে কঠিন পরীক্ষা নেন তাসকিন ৪৬ রানে ৪ উইকেট নিয়ে। মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে নামা এই ডানহাতি পেসার বোলার র্যাংকিংয়ে ১২ ধাপ লাফ দিয়েছেন, তার অবস্থান ৮৮ নম্বরে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।