ঢাকাSunday , 13 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মার্চ ফর গাজা তে অংশগ্রহণের পথে সড়ক দুর্ঘটনায় আহত ১৩, গুরুতর ২

Link Copied!

মাদারগঞ্জ উপজেলা থেকে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো.শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিনসহ আরও আটজন রয়েছেন। তারা সবাই মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি