মাদারগঞ্জ উপজেলা থেকে 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো.শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিনসহ আরও আটজন রয়েছেন। তারা সবাই মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মী। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সুমন
সম্পাদকীয় ও বার্তা কার্যালয়: মাঝিরকান্দা (মৃধাকান্দা কাঠালীঘাটা রোড), নবাবগঞ্জ, ঢাকা-১৩২০।