ঢাকাSunday , 2 May 2021
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

DN BANGLA
May 2, 2021 8:54 pm
Link Copied!

ঢাকার দোহার উপজেলায় মো. রবিন (৩০) ও মো. হৃদয় মাঝি (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রোববার উপজেলার পৃথক স্থানে র‌্যাব অভিযান চালিয়ে মো. রবিনকে হেরোইন ও মো. হৃদয় মাঝিকে ইয়াবাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. রবিন উপজেলার মইতপাড়া গ্রামের মৃত ইছাহাক চৌকদারের ছেলে এবং মো. হৃদয় মাঝি একই গ্রামের মৃত আরতর আলী মাঝির ছেলে।
রোববার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনি. সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, রোববার বেলা সোয়া ১২টায় র‌্যাব-১১ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মইতপাড়া পল্লীবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক বেচাকিনির সময় ১ হাজার ৬০০ গ্রাম হেরোইন-সহ মো. রবিনকে গ্রেপ্তার করে।
এবং একই দিন দুপুর পৌনে দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ উপজেলার মৌড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবা-সহ হৃদয় মাঝিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো.রবিন ও মো. হৃদয় মাঝির বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি