ঢাকাSaturday , 15 July 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জের বান্দুরা বাস স্ট্যান্ডের চলাচলের রাস্তার বেহাল অবস্থা

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের শেষ দিকে এক কিলোমিটার সড়কে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। উপজেলার বান্দুরা পিত্তি তলা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত খানাখন্দে ভরা সড়কটিতে এ চিত্ত দেখা যায়।

#New_Classic_Event_Management

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিত্তি তলা থেকে বান্দুরা বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ফলে পথচারীদের চলাচলে অসুবিধাসহ যান চলাচলেও বিঘ্ন ঘটছে।

সামান্য বৃষ্টিপাত হলেই পানি জমে গর্তগুলো ডুবে যায়। এ সময় গাড়ি চালকরা বুঝতে পারেনা কোথায় গর্ত রয়েছে ফলে প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে।


যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত সড়কটি ব্যবহারের অনুপোযাগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতে খানাখন্দ কর্দমাক্ত ভরা সড়কটি দিয়ে জনসাধারণ চলাচলে ভোগান্তি স্বীকার হচ্ছে। সড়কটির এ অবস্থার জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল, কলেজ ও মাদরাসার শত-শত শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত মেরামত করার জন্য স্থানীয় ও পথচারীরা দাবি জানান।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জুলফিকার হক চৌধুরী বলেন, রাস্তাটির টেন্ডার হয়েছে। দ্রুত এ সড়কটির কাজ সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি