ঢাকাTuesday , 3 November 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী
আজকের সর্বশেষ সবখবর

সংসদ সচিবালয়ে সাংগঠনিক সংস্কারে পরামর্শক নিয়োগের উদ্যোগ

Link Copied!

জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে দুজন অথবা ক্ষেত্রবিশেষে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে পরামর্শ করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সভায় জাতীয় সংসদ সচিবালয়ের অর্গানাইজেশনাল রিফর্ম এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর সংস্কার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা গ্রহণের ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।


সভায় আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে দৃঢ়ীকরণ করা হয়। পরে জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ-সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

সভায় জানানো হয়, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সরাসরি নিয়োগযোগ্য ১৬টি পদের নিয়োগ কার্যক্রম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগযোগ্য ১৫৫টি পদের নিয়োগ কার্যক্রম জাতীয় সংসদ সচিবালয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে।

সভায় কমিটির সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি