ঢাকাFriday , 12 May 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা নবাবগঞ্জে আবারো ভূয়া ডাক্তার গ্রেফতার

Link Copied!

আজ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারের বান্দুরা সেন্ট্রাল হাসপাতাল’ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মো.গিয়াস উদ্দিন (৪৫) নামক একজন ভূয়া চিকিৎসককে আটক করা হয়েছে।

#New_Classic_Event_Management

এই প্রাণ ঘাতী ভূয়া ডাক্তার ময়মনসিংহ সদরের বাসিন্দা। এই ছদ্মবেশধারী ডাক্তারের কোন এমবিবিএস ডিগ্রী নেই। তিনি সকল রোগের চিকিৎসা দেন। থাইরয়েডের বিশেষজ্ঞ না হওয়া স্বত্তেও তিনি এই রোগের ব্যবস্থাপত্র দিয়ে যাচ্ছেন। তিনি একাধারে দাতের অপারেশন করেন। গেস্ট্রো লিভারের রোগী দেখেন।

অন্যান্য অপারেশন, জটিল রোগের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্রে লিখে দেন। সে মতে চিকিৎসা দেন। এমবিবিএস ডিগ্রী ও বাংলাদেশে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন না থাকা স্বত্ত্বেও ডা.পদবি ব্যবহার করেন।


ঢাকা নবাবগঞ্জে আবারো ভূয়া ডাক্তার গ্রেফতার

সাধারণ মানুষকে প্রতারণার জন্য ভুয়া ডাক্তার গিয়াস উদ্দিন এসব পদবি নিজের নামের সাথে জুড়ে দিয়েছেন। গত এক বছর ধরে তিনি এখানে বিভিন্ন ভাবে রোগীদের সাথে প্রতারণা করে আসছেন।

দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ঐ ব্যক্তিকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়েছে। জনস্বার্থে নবাবগঞ্জ উপজেলায় ভুয়া চিকিৎসক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.আব্দুল হালিম। এসময় সহযোগিতা করেন‌ নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি