ঢাকাMonday , 31 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সৌদিতে ব্যাংক জালিয়াতি করে টাকা চুরি, প্রবাসী চক্রের ৭ সদস্য গ্রেফতার

Link Copied!

দুই হাজার মানুষের আঙ্গুলের ছাপ জালিয়াতি করে অর্থ চুরির দায়ে একজন সৌদি নাগরিক এবং ছয়জন প্রবাসী এশীয় নাগরিকসহ একটি সাত সদস্যের অপরাধী চক্রকে গ্রেপ্তার করেছে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

#New_Classic_Event_Management

জানা যায়, এই প্রতারক চক্রটি বিভিন্ন ব্যক্তিদের আঙুলের ছাপের অ্যাক্সেস পেতে এবং তাদের অজান্তেই তাদের নামে সিম কার্ড তৈরি করে আসছিল। তারা ওইসব ব্যক্তিদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করত এবং তাদের প্রতারিত করত।

প্রতারক চক্রটি বিভিন্ন আর্থিক সংস্থা ব্যাংকের কর্মকর্তা দাবি করে তাদের গোপনীয় ডেটাতে প্রবেশ করত এবং আঙ্গুলের ছাপের অপব্যবহার করে তাদের ফোন নম্বরগুলিতে আসা ওটিপি এর মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে নিত।


সৌদিআরবের পাবলিক প্রসিকিউশনের একটি সরকারি সূত্র জানিয়েছে যে, পাবলিক প্রসিকিউশনের অধীনে আর্থিক শাখা অপরাধী চক্রের প্রতারণামূলক কাজের তদন্ত করে। তদন্তে জানা গেছে যে সৌদি নাগরিকটি এশিয়ান নাগরিকদের প্রতারণার সাথে জড়িত হওয়ার সুবিধার্থে টেলিযোগাযোগ ক্ষেত্রে বাণিজ্যিক নিবন্ধন পেয়েছিল।

পাবলিক প্রসিকিউশনের কর্মকর্তাদের তদন্তে উঠে এসেছে যে, এই প্রতারক চক্রটি দুই হাজারের বেশি মানুষের আঙ্গুলের ছাপের অ্যাক্সেস পেতে সক্ষম হয়েছিল এবং উক্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ চুরি করে নেয়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের জারি করা আদেশের পরিপ্রেক্ষিতে উক্ত প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

সূত্রটি বলেছে যে, পাবলিক প্রসিকিউশন সব ধরনের প্রতারণা থেকে জনসাধারণকে নিরাপত্তা প্রদান করতে আগ্রহী এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি