ঢাকাTuesday , 25 October 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ক্রুবিহীন একটি বিশাল কন্টেইনার জাহাজ ভেসে সেন্টমার্টিনে

Link Copied!

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বঙ্গোপসাগরে ভেসে এলো নাবিকবিহীন পুরনো বিশাল আকারের একটি বিদেশি জাহাজ। জাহাজের ভেতরে রয়েছে কন্টেইনারসহ বেশ কিছু সরঞ্জামাদি।

#New_Classic_Event_Management

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখে পড়ে ভেসে এসে ছেঁড়া দ্বীপে আটকা পড়েছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে একাধিক সূত্র জানায়।


সেন্ট মার্টিনের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনারবোঝাই জাহাজ। সেখানে কারো দেখা মেলেনি। যদি প্রশাসনের কেউ না আসে, তবে গুরুত্বপূর্ণ মালামাল লুট হতে পারে।

আব্দুল হক নামে এক যুবক বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটাও বুঝতে পারছি না।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনকে অবহিত করি। আপাতত কিছু বলতে পারছি না।

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. রাজীব বলেন, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় একটি BARGE (বার্জ) আটকে পড়ে। BARGE (বার্জ) টি ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো হাওয়া ও তীব্র স্রোতের কারণে ছেঁড়া দ্বীপে এসে আটকা পড়েছে।

“বার্জ হচ্ছে একধরনের নৌযান যা দিয়ে বিভিন্ন কার্গো বা মালামাল পরিবহন করা হয়। এটি টাগবোট/অন্য ইঞ্জিন চালিত নৌযানের সাহায্যে টো করে বা টেনে নেওয়া হয়।”

লে. রাজীব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রলিং বার্জটি হয়তো অন্য কোন জাহাজের সঙ্গে বাঁধা ছিল। কোন না কোন কারণে এই ট্রলিং বার্জটি ছেড়ে দেয়া হয়েছে। পরবর্তী যা ভেসে এসে ছেঁড়াদ্বীপে আটকা পড়ে। তবে এ ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ চলছে।

এদিকে BARGE (বার্জ) -টির সাম‌নের ডান পা‌র্শ্বে লিখা আ‌ছে MR3322 SC4582B BARGE টি নাবিকহীন অবস্থায় রয়েছে। BARGE (বার্জ) এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য অদ্যবধি পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি