ঢাকাSaturday , 24 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক
September 24, 2022 12:07 am
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে আহত করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুজন নামের এক যুবকের বিরুদ্ধে।

#New_Classic_Event_Management

গতকাল বুধবার ভুক্তভোগী স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ থেকে জানা যায়,উপজেলার পিরোজপুর এলাকার ভারাটিয়া মফিজদ্দিনের মেয়ে সেলিনা বেগমের ও উপজেলার বারদি ইউনিয়নের মান্দার পাড়া এলাকার শুক্কর আলীর ছেলে সুজন মিয়ার সাথে বিবাহ হয় ।


বিয়ের পর থেকে নানা তালবাহনা করে প্রয়োজন দেখিয়ে স্ত্রী সেলিনার কাছ থেকে টাকা পয়শা হাতিয়ে নিতেন। বিয়ের চার মাসে প্রায় ১৬৫০০০ টাকা হাতিয়ে নেয়ার পরে গতকাল বুধবার বেলা ২ টার দিকে পিরোজপুরের বালুমাঠ এলাকায় গিয়ে আবারও টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করলে তাকে পিটিয়ে গুতর আহত করে। ওই সময় নগদ টাকা না পেয়ে স্ত্রীর গলায় থাকা স্বর্নের চেইন ও হাতে থাকা মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় তাকে স্বামী বলে পরিচয় দিলে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার স্বামী সুজন প্রথম বিয়ে গোপন করে তাকে বিয়ে করেছে বলে জানান ভুক্তভোগী ঐ নারী। সোনারগাঁ থানায় সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানাগেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি