ঢাকাTuesday , 13 September 2022
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর

ডেস্ক রিপোর্ট
September 13, 2022 8:59 pm
Link Copied!

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সোমবার পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

#New_Classic_Event_Management

বোর্ড জানিয়েছে, এবার সব পরীক্ষা হবে ২ ঘণ্টার। এর মধ্যে বহুনির্বাচনি প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা রচনামূলকের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে পরীক্ষার্থীরা। দুই ধরনের প্রশ্নের মধ্যে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

সাধারণত বছরের এপ্রিল মাসে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণের কারণে আড়াই বছর ধরে শিক্ষাপঞ্জি এলোমেলোভাবে চলছে। এর মধ্যে এ বছর সিলেটসহ দেশের কয়েকটি এলাকায় বন্যার কারণে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষা আরও পিছিয়েছে। এর মধ্যেই ১৫ সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।


এরপর নভেম্বরে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৩ ডিসেম্বর। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি